• ঢাকা |

বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বানে মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদের ইফতার মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বানে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম নগরীর খুলশী কনভেনশন হলে আমিরুল মু’মিনীন হযরত মাওলা আলী (আ.)-এর পবিত্র শাহাদাত দিবস উপলক্ষে এই ‘আশেকে রাসূল (সা.) দোয়া ও ইফতার মাহফিল’-এর আয়োজন করা হয়। ক্বাফেলার প্রধান খাদেম এ আর কামরুল ইসলামের আহবানে এবং মাওলানা মুনছুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল হুদা দরবারে মাওলানা বেলায়েত হোসেন কাদেরি। উক্ত মাহফিলে বক্তারা নূর নবীজি (সা.) ও আহলে বায়াতের মহব্বত হৃদয়ে ধারণ করে মুসলিম উম্মাহ ও শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, হযরত আমানত শাহ্ (রহ.)-এর দরবারে মোতোয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাখান। এছাড়াও বক্তব্য রাখেন, শাহাজাদা সৈয়দ আতিকুর রহমান আল মাইজভান্ডারি ও সৈয়দ নাঈমুর রহমান মাইজভান্ডারি। মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ মুহাম্মদ মামুন রশিদ আমিরী, অধ্যক্ষ আলহাজ্ব দেলোয়ার হোসেন কাদেরি, আল্লামা শাহ্ জিল্লুল করিম আল-মালেকী আল-কুতুবী, শাহাজাদা সৈয়দ হাবিবুন নবী হাই বক্সি, সৈয়দ সফিউল গণি চৌধুরী, শাহাজাদা জসিম উদ্দিন, শাহাজাদা সৈয়দ ফাহিম ফারুকী, শাহজাদা সৈয়দ এরশাদুল্লাহ সোলায়মান ফরমান এবং মাওলানা আবু আহমদ আযহারীসহ বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন ও আলেম-ওলামাগণ।

সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াজিউল্লাহ ভূইয়া রবিন, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, নজরুল ইসলাম, রুহুল আমিন, কামরুল ইসলাম, অ্যাড. জসিম উদ্দিন এবং ইঞ্জি. মিনার উদ্দিন বাবর। বক্তারা তাদের বক্তব্যে রাসূলে পাক (সা.) ও আহলে বায়াতের আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের খাদেম ও সেবকদের ঐকান্তিক পরিশ্রমে আয়োজিত এই অনুষ্ঠান শেষে মিলাদ ও কিয়ামের পর দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।