• ঢাকা |

জমি-সংক্রান্ত বিরোধের জেরে আলফাডাঙ্গায় মারধরে আহত যুবকের মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ৫ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গায় শাহাবুদ্দিন (৩২) নামে এক যুবককে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ শাহাবুদ্দিন (৩২), মৃত বুদইয়ের সেজ ছেলে, বাড়ির সামনে প্রধান সড়কে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হন। একপর্যায়ে রাস্তার ওপর তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ৪ অক্টোবর রাত ৯টার দিকে শাহাবুদ্দিনের মৃত্যু হয়। আজ তার মরদেহ গ্রামের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে পৌঁছেছে। আজই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ঘটনার দ্রুত তদন্ত