মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ১৮ জানুয়ারী রবিবার সন্ধ্যায় একটি মৌচাক কমিউনিটি সেন্টারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজু সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের নিবাচনী প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, ৯নং ওয়ার্ডের নিবাচনী সমন্বয়ক নুরুল হুদা তিলক, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সঞ্চালনায় ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন আরো বক্তব্য রাখেন রাজেদুর রহমান রাজু, ফারুকুল ইসলাম ফারুক, সাদ্দাম হোসেন, ফয়সাল, পন্টু সহ ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।