মনছুর আলম, পাবনা : সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে মেধা, সততা ও প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে একটা সুশৃঙ্খল পাবনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পাবনার নবাগত পুলিশ সুপার আবি আশ্রাফ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ১১টায় পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাবনার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি সাংবাদিকদের কথা মনযোগ দিয়ে শুনেন এবং তাঁর বক্তব্য বলেন, সাংবাদিকের সাথে সুসস্পর্ক বজায় রেখে পাবনাকে এগিয়ে নিতে চাই। সাংবাদিক-পুলিশ একে অপরের পরিপূরক। আমার নিজেকও প্রতিদিন সংবাদ পৌঁছাতে হয়।
মাদক, অনলাইন জুয়া শুধু পাবনা জেলা নয় সমগ্র দেশেই বিস্তার লাভ করেছে। আমরা যার যার অবস্থান থেকে সবাই কাজ করলে মাদকমুক্ত পাবনা গড়া সম্ভব বলে আমি মনে করি। এছাড়া শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিকিং, নৌ পরিবহনে হয়রানি, বাস ট্রাকে চাঁদাবাজি, নদীর মাটি-বালি, মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা, পুলিশ অন্যায় বা অপরাধের জড়িয়ে পড়লে করণীয় কথাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা রাখেন।
তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে, নিরপেক্ষতার সাথে এমনকি পুলিশের সাথেও নিরপক্ষতা বজায় রেখে পাবনাকে এগিয়ে নিতে চান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বর্ষিয়ান সাংবাদিক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, হাবিবুর রহমান হাবিব, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমি, এম জি বিপ্লব চৌধুরী, আহমেদ হুমায়ন কবির তপু প্রমুখ।
বক্তারা পাবনার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং তথ্য ও সংবাদ সংগ্রহে পুলিশের সহযোগিতা কামনা করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
মতবিনিময় সভায় পাবনার শতাধিক সাংবাদিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।