• ঢাকা |

বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ঢাকায় গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে সাড়ে ৭টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়ার নিশিন্দারা এলাকার প্রয়াত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ ছাড়া তিনি বগুড়া জেলা মটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা-উত্তরবঙ্গ পথে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক।

 

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আমিনুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় নয়টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলা। যেগুলো আদালতে বিচারাধীন।

তিনি বলেন, আমিনুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে।