• ঢাকা |

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীদ্বয়ের মতবিনিময়


নিউজ প্রকাশের তারিখ : ১২ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোরছালিন, জয়পুরহাট: জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপি দলীয় দুই সংসদীয় আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান ও আব্দুল বারী।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থীরা বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে বদ্ধপরিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে জনগণের ভোটে বিজয়ী হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এ সময় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।