জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় তীব্র শীত, কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা উপেক্ষা করে রাতের আধারে অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
সোমবার(৫ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ঘুরে ঘুরে অসহায়, হতদরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে এই শীতের গরম কাপড় (কম্বল) বিতরণ করেন।
প্রচন্ড শীতের মধ্যে গরম কাপড় (কম্বল) পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের অনেক উপকারে আসবে।
কম্বল বিতরণকালে তার সঙ্গে ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মো.শরীফুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম (সর্ট মুদ্রাক্ষরিক)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের কাছে পৌছায়, সেই লক্ষ্যেই রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায়, হতদরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করছি।