• ঢাকা |

আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি


নিউজ প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক  টুটুল,  আলফাডাঙ্গা প্রতিনিধিঃ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করো, ডেঙ্গুমুক্ত প্রতিষ্ঠান গড়ো, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা চাইল্ড একাডেমি ও নূরানী আইডিয়াল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) প্রতিষ্ঠানের পরিচালক মোঃ বাকিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কর্মসূচিতে বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
বাড়ির আঙ্গিনা পরিষ্কার করো, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ো।
“শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করো, ডেঙ্গুমুক্ত প্রতিষ্ঠান গড়ো।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মোঃ বাকিয়ার রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করতে পারি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।