• ঢাকা |

সিনিয়র সাংবাদিক মাহবুব তরফদারের ইন্তেকাল 


নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক, গাজীপুর: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহবুব তরফদার মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার বাদ জোহর গাজীপুরা সিকদার পাড়া বায়তুল জান্নাহ জামে মসজিদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক মাহবুব তরফদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মো: মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আজিজুল হক, সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাবেক সভাপতি নূরুল ইসলাম,  সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লা, মাহাবুবুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন, শাহজাহান শোভন, এম আর নাসির, আব্দুস সবুর খান, মাকসুদ আহমাদ রবিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।