• ঢাকা |

ন্যাশনাল লাইফের চেয়ারম্যানকে শরীয়াহ্ কাউন্সিলের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


নিউজ প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেনকে কোম্পানীর শরীয়াহ বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৭ নভেম্বর কোম্পানীর বোর্ড রুমে অনুষ্ঠিত ৫২তম শরীয়াহ কাউন্সিল সভায় এ শুভেচ্ছা জানানো হয়।
শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লা কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের হাতে ফুলেল শুভেচ্ছা তুলেদেন। এ সময় শরীয়াহ কাউন্সিল সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন ও ডিভিপি মোঃ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। 
শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানীর তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তাকাফুল ব্যবসা সম্প্রসারণে নানা দিকনির্দেশনা প্রদান করেন। পরে কোম্পানীর অগ্রগতি, নতুন চেয়ারম্যানের সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।