• ঢাকা |

ডিএমপি কমিশনারের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ 


নিউজ প্রকাশের তারিখ : ২০ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২০নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি এর সাথে সাক্ষাৎ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 
সাক্ষাৎে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সমূহের নিরাপত্তা বৃদ্ধি ও রিক্সাব্যবস্থা নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। 
এসময় উপস্থিত ছিলেন: 
মোঃ সারওয়ার, বিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) ড. মো জিল্লুর রহমান 
অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিক, ডিএমপি
মোঃ এনামুল হক, যুগ্ম পুলিশ কমিশনার,ট্রাফিক
সুফিয়ান আহমেদ যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক
ডাকসুর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ জাকারিয়া, কমনরুম-ক্যাফেটেরিয়া ও রিডিংরুম সম্পাদক উম্মে ছালমা, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ ও উম্মে উসওয়াতুন রাফিয়া।