কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এক জম জমাট কিংবদন্তি লিজেন্ডাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মোচাগড়া দড়িপাড়া যুব কল্যাণ সংগঠনের মাঠে, কাজী লিমন আহমেদের সৌজন্যে বন্ধুত্বপূর্ণ ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলাটি স্থানীয় যুবো সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মূলত যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং শুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে খেলাটির আয়োজন করা হয়।
খেলায় অংশ নেয় মোচাগড়া ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বাছাই কৃত কিংবদন্তি খেলোয়াড়। গঠন করে দুটি শক্তিশালী দল। লাল দল বনাম সবুজ দল। শুরু থেকেই খেলায় ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। দুই দলের খেলোয়াড়রা দারুণ দক্ষতা ও কৌশল প্রদর্শন করে মাঠ মাতিয়ে রাখেন। দর্শকরাও পুরো এক ঘণ্টা শ্বাসরুদ্ধকর এই খেলা উপভোগ করেন এবং প্রতিটি মুহূর্তে উল্লাসে মেতে ওঠেন।
খেলায় সবুজ দল পনেরো মিনিটে প্রথম গোল, চল্লিশ মিনিটে দ্বিতীয় গোল এবং আটচল্লিশ মিনিটে তৃতীয় গোল করে দলের বিজয় নিশ্চিত করে। বিপরিতে লাল দল খেলা শেষের পাঁচ মিনিট বাকি থাকতে একটি গোল করতে সক্ষম হয়। শবুজ দলের রক্ষণ ভাগ ছিল বেশ মজবুত, ফলে লাল দলের আক্রমণ গুলো বারবার ব্যর্থ হয়ে যাওয়ায় সমতায় ফিরতে পারেননি তারা। খেলায় সবুজ দল তিন এক গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলার অন্যতম আকর্ষণ ছিলো খেলোয়াড়দের আন্তরিকতা ও দলগত সমন্বয়।
এ সময় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত থেকে বলেন, এটি শুধুমাত্র একটি ফুটবল খেলা নয়, খেলাটি এলাকার তরুণদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। খেলাধুলা পারে তাদের জীবনের গতি পরিবর্তন করতে এবং মাদক থেকে দূরে রাখতে।
মাঠে আরো উপস্থিত ছিলেন , বিশিষ্ট ব্যবসায়ী আরিফ ছিদ্দিকী, ইউপি সদস্য আনিসুজ্জামান দুলাল, আল আমিন, সেলিম মুন্সি, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সহ-সভাপতি খন্দকার অনন্ত, সমাজ সেবক খন্দকার সাইফুজ্জামান স্বপন, শাহাদাত হোসেন রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে যুবো সমাজ সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে। এই আয়োজন শুধু একটি খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি শামাজিক আন্দোলনের অংশ, যা তরুণদের সুন্দর ভবিষ্যতের দিকে পরিচালিত করবে। খেলা শেষে অতিথি ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।