• ঢাকা |

সাবেক ছাত্র নেতা নুরুন নবী জনি'র ইন্তেকাল, লক্ষ্মীপুরে শোকের ছায়া


নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার সাবেক ভিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ, পল্টন থানার সদস্য (রোকন) সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা এলামনাই এসোসিয়েশন গঠনের অন্যতম উদ্যোক্তা, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের যুগ্ম সম্পাদক আবু নাসের মুহাম্মদ নুরুন নবী জনি ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলে দুনিয়ার সফর শেষ করে মহান রবের জিম্মায় চলে গেছেন। ইন্নাঁ লিল্লাহি ওয়া ইন্নাঁ ইলাইহি রাজিঊ'ন....
মঙ্গলবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পার্শ্বে নুরুন নবী জনি'র শারীরিক সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া মাহফিলে লক্ষ্মীপুর ফোরাম ও আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জড়ো হয়েছিলেন তার অনেক সহপাঠী ও সতীর্থরা। 
আবু নাসের মুহাম্মদ নুরুন নবী জনি ব্যক্তিজীবনে বিভিন্ন অত্যন্ত মিশুক, পরোপকারী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তার ইন্তেকালের খবর শুনে গভীর রাতে শতশত সতীর্থ, সহকর্মী, সহপাঠী বন্ধু ও শুভানুধ্যায়ী ছুটে আসেন। সবার আগ্রহে তার প্রথম নামাজ-এ-জানাজা রাত দু'টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। এরপরে লক্ষ্মিপুরে তার গ্রামের বাড়িতে বুধবার জোহর নামাজের পরে দ্বিতীয় নামাজ-এ-জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
ইন্তেকালের সময় তিনি জন্মদাত্রী মা, স্ত্রী , ৩ সন্তান, ভাইবোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু তায়া'লা আবু নাসের মুহাম্মদ নুরুন নবী জনি'র জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত নসীব করুন, আমীন।