মাগুরা প্রতিনিধি: মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে মহম্মদ পুর শহরে ৯ জানুয়ারী শুক্রবার বিকেলে আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা–২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এম. বি. বাকের।
কর্মশালায় তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে নৈতিকতা, আদর্শিক দৃঢ়তা ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, মহম্মদ পুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ কবীর হুসাইনসহ আরো অনেকে।