নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে রুবেল মিয়া সভাপতি, শিমুল মিঞা সাধারণ সম্পাদক এবং রাকিবুল ইসলাম রাকিব সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জেলা সভাপতি রাশেদুল ইসলাম সরকার (রাশেদ) ও সাধারণ সম্পাদক শাহিনের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটিটি চূড়ান্ত হয়। পরে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হলে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই নেতৃত্বের মাধ্যমে কালিগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। তারা আশা করছেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি রুবেল মিয়া বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে প্রধান লক্ষ্য।” সাধারণ সম্পাদক শিমুল মিঞা সংগঠনের কার্যক্রম বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন। সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাদের সফলতা কামনা করেছেন।