• ঢাকা |

রায়পুরে ছাত্রদলের মাসব্যাপী ন্যায্যমূল্যে সবজি বাজার 


নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎‎পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে মাসব্যাপী সবজি বাজার কর্মসূচি পালন করেছে রায়পুর উপজেলা ছাত্রদল।

‎রবিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার শহীদ ওসমান চত্বরে  পাশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বল্পমূল্যে সবজি সংগ্রহ করেন।

‎উপজেলার ছাত্রদলের নেতারা বলেন, বাজারমূল্যের তুলনায় কম দামে টমেটো, বেগুন, আলু,পিয়াজ,শসাসহ বিভিন্ন সবজি বিক্রি করা হয়, যাতে নিম্নআয়ের মানুষ উপকৃত হন।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

‎এ সময় নেতারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে আছেন। তাদের কষ্ট লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

‎স্থানীয় ক্রেতা জাহাঙ্গীর আলম জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যায্যমূল্যে সবজি পেয়ে তারা সন্তুষ্ট।আমরা ছত্রদলকে ধন্যবাদ,  এমন উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষের উপকার হবে।

‎আয়োজকরা জানান, রমজান মাসব্যাপী এই ন্যায্য মূল্য বাজার কর্মসূচি অব্যাহত থাকবে।