মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের সাব-রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দূর্নিতী দমন কমিশন যশোর উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসানুর রহমান নামে এক ব্যক্তি। বিষয়টি অবগতির জন্য মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুপিলি প্রেরণ করেছেন। গত ১১ আগস্ট সোমবার তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিস্টার পদে যোগদানের পর থেকেই শুভ্রা রানী বাড়ৈ ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রী করছেন না। ফলে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দাখিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখ টাকা পনে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি উক্ত দলিল রেজিস্ট্রী করেন না। এছাড়াও এন আইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে বিজ্ঞ আদালতের এফিডেভিট কপি থাকা সত্বেও উৎকোচ না দিলে তিনি সে দলিলও রেজিস্ট্রী করেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযুক্ত সাবরেজিস্টার শুভ্রারানী বাড়ৈ এর উল্লেখিত মোবাইল নাম্বারে ০১৭২০৩৮৭২৯৯ একাধিকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন ধরেননি, পরবর্তীতে ১৩ আগস্ট বিকেলে তার কার্যালযে গিয়ে দূদকে অভিযোগের বিষয়ে কথা বললে তিনি কোনো কিছুই জানেননা বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন।