• ঢাকা |

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল 


নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

মিছিল চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন— “তিস্তা নিয়ে টালবাহানা চলবে না”, “ন্যায্য পানির হিস্যা দিতে হবে” ইত্যাদি। 

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আজও তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আমরা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই এর শুভ উদ্বোধন দেখতে চাই। তিস্তার মানুষ ত্রাণ নয়, স্থায়ী সমাধান চায়। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, স্বাধীনতার পর থেকে ভারত তিস্তা-সংলগ্ন নদীগুলোতে বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে। এতে উত্তরবঙ্গের পাঁচটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক বাঁধ দিয়ে বাংলাদেশকে জলবায়ু ও কৃষি বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।