স্টাফ রিপোর্টার: বুধবার সন্ধায় রাজবাড়ী পৌর মিলিনিয়াম সুপার মার্কেটে ৩ তলায় রাজবাড়ী জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজিঃ ফ ১৪ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার মাহফিলেও রাজবাড়ী জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, এ সময়ে আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার সভাপতি সজল কুমার দাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এবং রাজবাড়ী জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রবিউল আলম মিনু।
প্রধান অতিথি বক্তব্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন রাজবাড়ী জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ভাই ও বোনেরা আমার কাছের মানুষ আমি আপনাদের যে সকল ন্যায্য দাবি-দাওয়া রয়েছে সেসব দাবি দেওয়ার সাথে একমত পোষণ করি এবং আপনাদের সাথে আগেও ছিলাম এখন আছি আগামীর দিন গুলোতে সুখে দুখে থাকবো আপনারদের যে ন্যার্য দাবী রয়েছে আট ঘন্টার পূর্ণ মজুরি বেতনের সমান ঈদ বোনাস সহ সকল দাবি আদায়ে আপনাদের সাথে রাজপথের আন্দোলনে আমি থাকবো বলে প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এবং রাজবাড়ী পৌর বাসীর নিকট দোয়া প্রার্থনা করছি । অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।