• ঢাকা |

সম্পাদক প্রকাশক ও কবি মাসুম বিল্লাহ্'র রত্মগর্ভা মাতার ইন্তেকাল 


নিউজ প্রকাশের তারিখ : ২ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক : বিশিষ্ট কবি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ভিন্নমাত্রা প্রকাশনীর প্রতিষ্ঠাতা মুহম্মদ মাসুম বিল্লাহ্-এর রত্নগর্ভা মাতা মিসেস জাহানারা সাত্তার ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২ সেপ্টেম্বর বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

রাজধানীর উত্তরা ০৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ১০টায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র, ভিন্নমাত্রা প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সম্পাদক মুহম্মদ মাসুম বিল্লাহ্। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্বজনেরা অংশ নেন।

 গ্রামের বাড়ি পিরোজপুরে  বাদআছর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

মরহুমা জাহানারা সাত্তার সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে ‘রত্নগর্ভা মা’ সম্মাননায় ভূষিত হন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।