• ঢাকা |

সিরিজদিয়া বাওড়ে পরনারীসহ ধরা পড়লেন ব্যবসায়ী বেলায়েত মোল্লা, পরে বিয়ের প্রতিশ্রুতি  


নিউজ প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মাগুরা প্রতিনিধি: মাগুরার সিরিজদিয়া বাওড়ে অপরের স্ত্রীকে নিয়ে ফুর্তি করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের ব্যবসায়ী বেলায়েত মোল্লা (৫৫)।

মেয়েটির নাম তিস্তা (২৮), পিতা: ফরিদ ফকির, গ্রাম: আলোকদিয়া, থানা ও জেলা: মাগুরা।

জানা গেছে, বারাশিয়া গ্রামের ব্যবসায়ী বেলায়েত মোল্লা মাগুরার ঐতিহ্যবাহী সিরিজদিয়া বাওড় লিজ নিয়ে মাছ চাষ করেন। মাছ পাহারা দেওয়ার জন্য তিনি বাওড়ের পাশে একটি পাকা ঘর নির্মাণ করে মাঝে মধ্যে সেখানে থাকতেন।

এলাকাবাসীর অভিযোগ, মাছ পাহারার নামে তিনি প্রায় রাতেই ওই ঘরে মেয়ে এনে ফুর্তি করতেন এবং নাচ-গান ও মদের আসর বসাতেন।

গতকাল রাতে আলোকদিয়া গ্রামের তিস্তা নামের ওই নারীকে নিয়ে ফুর্তি করার সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে মারধর করে থানায় সোপর্দ করেন।

পরে থানায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বেলায়েত মোল্লা দোষ স্বীকার করে মেয়েটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন এবং মুচলেকায় স্বাক্ষর করে থানা থেকে মুক্তি পান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।