• ঢাকা |

দাউদকান্দি যুব ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার  আত্মার মাগফিরাত কামনা


নিউজ প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকালে (১৮ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম কর্তৃক সদ্য প্রয়াত  দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। 
এ সময় তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য  রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ দাউদ কান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে  দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দাউদ কান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুইয়াসহ বিএনপি ও  জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানটি ১৮ জানুয়ারি ২০২৬ইং, রবিবার ঢাকাস্থ আইডিইবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।