• ঢাকা |

নড়াইলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু  


নিউজ প্রকাশের তারিখ : ৭ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের উপজেলায় পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.আরিফুল রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ৫ টার দিকে লোহাগড়া পৌরসভাধীন জয়পুর পশ্চিমপাড়ার সাইফার ফকিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। 
নিহত মো.আরিফুর রহমান লোহাগড়া পৌরসভাধীন  কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
লোহাগড়া থানার ওসি মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে লোহাগড়া পৌরসভাধীন জয়পুর পশ্চিমপাড়ার সাইফার ফকিরের বাড়িতে পানির মোটর নষ্ট হওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক পন্য বিক্রির দোকানে যান। এসময় দোকানের মালিক তাকে আরিফুর নামে ওই ইলেকট্রিক মিস্ত্রিকে নিয়ে যেতে বলেন। পরে বাড়ির মালিক সাইফার ফকির আরিফুরকে ৫শ টাকা চুক্তিতে মোটর ঠিক করাতে নিয় যান।
এরপর আরিফুর ওই বাড়িতে গিয়ে মোটরের বিদ্যুৎতের তার প্লাস দিয়ে কাটতে যান, তখন বাড়ির মালিক সাইফার তাকে মেইনসুইচ বন্ধ করে নিতে বলেন। কিন্তু আরিফুর বলেন যে বন্ধ করা লাগবেনা। এর কিছুসময় পর বিদ্যুতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির মালিক মেইন সুইচ বন্ধ করেন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থথানার ওসি মো.শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।