সৈয়দ আতিক: শের-ই-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য ‘শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে চলচ্চিত্র পরিচালক মোঃ জসিম উদ্দিন ইমনকে। গত ২৪ এপ্রিল, ২০২৬ শুক্রবার বিকেল সেগুনবাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরষ্কার তুলে দেওয়া হয় তাঁকে।চলচ্চিত্র নির্মাণ ,
চলচ্চিত্রের পাঠচক্র ও চলচ্চিত্র সংসদ পরিচালনা, নতুন শিল্পী তৈরী সহ চলচ্চিত্রের বিশেষ অবদান এর জন্য চলচ্চিত্র নির্মাতা মোঃ জসিম উদ্দিন ইমনকে এ পুরুস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ড. মোঃ আবু তারিক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারম্যানের উপদেষ্টা, রাষ্ট্রীয় একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও শেরে-বাংলার দৌহিত্র সৈয়দ মারগুব মোর্শেদ।
শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত জসিম উদ্দিন ইমন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই পুরষ্কার আমার কাজের বড় স্বীকৃতি। এটি আমাকে আরও অনুপ্রেরণা দিবে। তিনি আরও বলেন, ‘শেরে বাংলা স্মৃতি পরিষদের এই সম্মাননা সত্যিই বড় গর্বের বিষয়'। একইসাথে এর ফলে কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরো অনেক বেড়ে গেলো।