বিশেষ সংবাদদাতা: আজ শনিবার, বিকাল ৩.০০টায় বন্দর নগরী চট্টগ্রামের জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগরের এক যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এডভোকেট মো: মহসীন রশিদ সম্মেলন উদ্বোধন করবেন। প্রধান বক্তা মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের সহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকবেন।
বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু সভায় সভাপতিত্ব করবেন।