• ঢাকা |

‘আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্ট ২০২৫’-এর শুভ উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “AL-KHWARIZMI SCIENCE FEST 2025” শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB) কমপ্লেক্স, ফার্মগেট-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বড় বোন অ্যাডভোকেট সাইদা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং উপস্থাপনা করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার।

স্বাগত বক্তব্যে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, "বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এ জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অপরিহার্য। ছাত্রশিবির তার সীমিত সামর্থ্যের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তিচর্চাকে এগিয়ে নিতে ধারাবাহিকভাবে নানা আয়োজন করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে টেকসই করতে প্রযুক্তিগত উদ্ভাবন অত্যন্ত জরুরি। সঠিক ও দূরদর্শী নেতৃত্ব পেলে বাংলাদেশ কেবল আমদানিনির্ভর প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে পারবে। নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই একটি জাতি সামনে এগিয়ে যায় এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।"

তিনি বলেন, "সরকার যদি দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের যথাযথ গুরুত্ব দেয়, তাহলে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে সক্ষম হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৃজনশীল ও উদ্ভাবনী মেধাগুলোকে নার্চার করে বিজ্ঞানমনস্ক, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।"

দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে ম্যাথ অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে কম্পিটিশন ও ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত পাবলিক অ্যাক্টিভিটি জোনে রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনী, সায়েন্স গেমস ও কুইজ এবং ইয়ুথ ইনোভেশন শোকেসের আয়োজন রাখা হয়েছে।

উৎসবটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক ও অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এতে উপস্থিত ছিলেন।