পায়েল আহমদ, মৌলভীবাজার: জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ সমমনা পরিষদের উদ্যোগে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) মৌলভীবাজার শহরের বেঙ্গল কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মুজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাম সালেহ সুহেল ও প্যানেল পরিচয় করে দেন শিল্পপতি তোফায়েল খাঁন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হরিপদ রায়, নারী নেত্রী সুয়ারা বেগম, এড. জসিম উদ্দিন আহমেদ এবং ডা. সৈয়দ মুশতাক আহমেদ।
এসময় বক্তব্য রাখেন ডা. সাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল খালিক, দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক বকশী মিছবাউর রহমান, ভিসি ড. জহিরুল হক, নাট্যকার খালেদ চৌধুরী, সাংবাদিক কাওছার ইকবাল, শিক্ষক জহর তরফদার এবং অ্যাডভোকেট মোস্তাক আহমদ মমসহ অনেকে।
বক্তারা বলেন, কামরুল-এলাহী-জসিম-লোকমান সমমনা পরিষদ বিজয়ী হলে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। একই সঙ্গে বৃহত্তর সিলেট বিভাগের মানুষের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তোলা হবে। তারা বলেন, সংগঠনে দুর্নীতি, অনিয়ম ও অস্বচ্ছতার কোনো সুযোগ থাকবে না।
বক্তারা আরও বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনকে ঘিরে সৃষ্টি হওয়া কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিতর্ক সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন সময় এসেছে সংগঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার।
তারা বলেন, তারা এমন একটি জালালাবাদ অ্যাসোসিয়েশন গড়ে তুলতে চান, যেখানে সততা, যোগ্যতা, স্বচ্ছতা ও সেবার মানসিকতাই নেতৃত্ব নির্বাচনের প্রধান বিবেচ্য হবে। সংগঠনের প্রতিটি কার্যক্রমে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে নতুন নেতৃত্বের অঙ্গীকার।
সভা থেকে আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল আজীবন সদস্যকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ, উন্নয়নমুখী ও সম্প্রীতির সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে এই প্যানেল দল-মতের ঊর্ধ্বে থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন ও জালালাবাদ ট্রাস্টকে আরও শক্তিশালী, আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করবে এবং সংগঠনের ঐতিহ্য ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করবে।
প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী। সহ-সভাপতি পদে রয়েছেন মো. এহছানে এলাহী (জালালাবাদ), তোফায়েল খান (সিলেট), ড. সৈয়দ মুশতাক আহমেদ (মৌলভীবাজার), ড. সৈয়দ উমর খৈয়াম (সুনামগঞ্জ), মো. সাইফুল বারী (হবিগঞ্জ) এবং ডা. সামিয়া মুবিন (মহিলা)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. জসিম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে সৈয়দ লোকমান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আনহার আহমেদ সমশাদ, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী, ক্রীড়া, চিত্রবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান (অব.), মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শিলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী এবং প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ তাজুল ইসলাম তাপাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও প্যানেলে সদস্য পদে জাহিদ আহমেদ চৌধুরী (সিলেট), মো. হাবিবুর রহমান রহমান বাবলা, (মো. হাবিবুর রহমান রহমান বাবলা), মোঃ সুজন মিয়া (মৌলভীবাজার), মল্লিক আহসান উদ্দীন সামী (সুনামগঞ্জ), মোঃ মোকাম্মেল হোসেন চৌধুরী মেমন (সুনামগঞ্জ), নেওয়াজ চৌধুরী (হবিগঞ্জ) এবং এড. আফছার উদ্দিন চৌধুরী।
সদস্য জালালাবাদ পদে লেঃ কর্নে ল একেএম নাজিমুল ইসলাম, ড. সৈয়দ শাহ এমরান, মোহাম্মদ শামছুল ইসলাম রোটা. মোঃ মতিউর রহমান, সৈয়দ মোহাম্মদ আ্ব্দুল হাকীম তাহ্ মী, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, এ এফ মোঃ ছদরুল আলম চৌধুরী এবং মোঃ নঈমুর রহমান।