• ঢাকা |

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

অন্তু হাওলাদার(বাউফল) পটুয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার বিকেল ৪টায় কচুয়া এলাকার ডালিমা ব্রিজ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় বড় ডালিমা একাদশ বনাম নাজাত মেডিকেল হল একাদশ।

খেলার উদ্বোধন করেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ এবং বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রমিজ হাওলাদার।

প্রধান অতিথি বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়ানুরাগী রাষ্ট্রনায়ক, যিনি তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন সুস্থ থাকবে, তেমনি সমাজেও গড়ে উঠবে ঐক্য ও সৌহার্দ্য।”
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করবে। এই সময় মাঠে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে বক্তৃতাকে স্বাগত জানান।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাজী মাসুম বিল্লাহ পলাশ ও অতিথিবৃন্দ। উৎসবমুখর পরিবেশে এলাকার শত শত দর্শক খেলা উপভোগ করেন।