মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী: রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গতকাল ১লা ফেব্রুয়ারী সকাল ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সকালে জাতীয় সংগীত, ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের স্কাউট সদস্যদের মার্চপাষ্টের সালাম গ্রহণ করেন।
সহকারী শিক্ষক আব্দুল মজিদের সঞ্চালনায় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ,বিপি এম সেবা রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা স্কুলটিকে সাজানো মনোরম পরিবেশ ও শিক্ষক শিক্ষার্থীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইকবাল হোসেনের প্রশংসা করেন।