• ঢাকা |

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাইয়ে ইলিয়াস খান সভাপতি, রিনভী সাধারণ সম্পাদক নির্বাচিত


নিউজ প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস খান সভাপতি এবং শাহনাজ শারমিন রিনভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৮ মে) দিবাগত মধ্যরাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এস এ এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার জাহিদ নেওয়াজ খান জুয়েল, দৌলত আক্তার মালা ও আঙ্গুর নাহার মন্টি উপস্থিত ছিলেন।
সভাপতি পদে ইলিয়াস খান মোট ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এম কামাল উদ্দিন জসিম পান ১২৬ ভোট এবং ফিরোজ চৌধুরী পান ১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান (রবিন), মো. নুরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৪০, ৩২২, ২৮৯, ২৩৩ ও ২০৯।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান, জেসমিন জাহান মুন ও মাজেদুল হাসান পায়েল নির্বাচিত হন। তারা পান যথাক্রমে ৩২৫, ২৬৫ ও ১৯৭ ভোট।
সহকারী অর্থ সম্পাদক পদে লিংকন এম এ লুৎফর রহমান সরকার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বদিউল হাসান পান ৯৯ ভোট।
কল্যাণ সম্পাদক পদে তারেক হাসান নির্ভর ৩৩২ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সায়েদুর রহমান পান ৬০ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে মহিউদ্দিন মুরশিদ মাহী ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. তাবিব ই নূর পান ১৩৫ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন আবুল কালাম আজাদ (৩২৫ ভোট)। এছাড়া নির্বাচিত অন্য সদস্যরা হলেন হাসান উল্লাহ খান (রানা হাসান), এমডি আনোয়ার হোসাইন মজুমদার, শারমিন ইফতা শামস টুলি, আলী আসিফ শাওন, ইসরাত জাহান শোভা, নাজমা বিনতে আলমগীর, শওকত এম ওবায়েদ হাসান রুকুন, মুহাম্মদ রেজাউল করিম শামীম এবং তৌফিক মাহমুদ।
এদিকে সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা ও সেমিনার সম্পাদক, যোগাযোগ সম্পাদক, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহকারী সাংগঠনিক সম্পাদক ও প্রকাশনা সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার প্রত্যয় ব্যক্ত করেন।