• ঢাকা |

নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্নহত্যা


নিউজ প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে তাজমিন খানম নামের ৯ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। 
রোববার (২৬ অক্টোবর) রাতে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাজমিন খানম ওই গ্রামের মোঃ তরিকুল মোল্যার মেয়ে।
বিষয়টি নিশ্চিত লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তারেক তালুকদার। 
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল তাজমিন খানম। খেলা শেষ করে বাড়িতে এলে দেখে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি নেই। পরে তাজমিনকে সঙ্গে নিয়ে চেইনটি খুঁজতে খুঁজতে একপর্যায়ে চেইনের অর্ধেক পাই। বাকী অংশ খুঁজতে থাকেন। এর ফাকে তাজমিন খানম বাড়িতে চলে আসে। তার মা-বাবা বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। এ সময় অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা-বাবা ঘরের দরজা ভেঙে শিশু তাজমিনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তারেক তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।