• ঢাকা |

ময়মনসিংহে বিআরটিএ এর উদ্যোগে জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালা


নিউজ প্রকাশের তারিখ : ৯ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ বিআরটিএ এর উদ্যোগে "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ৮ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ শহরের নাসিরাবাদ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ এর ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ আবু নাঈম এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার ও প্রশিক্ষণ প্রদানের দায়িত্বে ছিলেন বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন বাবর। কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।