• ঢাকা |

বগুড়ায় ৭ মামলার আসামী ২১০০ পিস ইয়াবাসহ মাদকসহ গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ২৩ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো: রুহুল আমিন বগুড়া: বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকাসহ মনোয়ার হোসেন মোহন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে বগুড়া সদর উপজেলার মাটিডালী করতোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মোহন ওই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগে সাতটি মামলা রয়েছে।
অভিযানে তার কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া ইয়াবা মাদক মাদককারবারি গ্রেপ্তার পুলিশ মাটিডালী করতোয়াপাড়া বগুড়াসদর