মোঃ রুবেল আহমেদ, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বওলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ময়মনসিংহ- ২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবুল হোসেন আজাদ। মঙ্গলবার বিকালে পৌরসভার ঘাসফড়িং রেস্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন আজাদ বলেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে আমি বিগত দিনে দলের জন্য সাধ্যমত কাজ করেছি। জুলাই আন্দোলনে ছাত্রজনতার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। আমার কর্মক্ষেত্রে বারংবার বাধার সম্মুখীন হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে ৩ লক্ষ লিফলেট বিতরণ করেছি। আমি আশা করি, বিএনপি'র হাই কমান্ড অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। আর আমি যদি মনোনয়ন না পাই, দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করব ইনশাল্লাহ।
এ সময় তিনি দলের প্রচার- প্রসারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।