আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃবাংলাদেশের সংকটাপন্ন অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে, আর এই পুনরুত্থানের প্রধান কৃতিত্ব প্রবাসী বাংলাদেশীদের নিরলস শ্রম, ভালোবাসা, শ্রদ্ধা ও অর্থনৈতিক অবদানের। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের কল্যাণে গঠিত এমন সংগঠন সত্যিই প্রশংসনীয় সোনাকান্দা দরবার শরিফ ছোট হুজুর মাওলানা মোঃ হোসাইন মাহমুদ সোনাকান্দা প্রবাসী কল্যাণ সংগঠনের অফিসের শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
গত মঙ্গলবার(২২ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সোনাকান্দা গ্রামে সিএনজি রিকশা স্টেশনে "সোনা কান্দা প্রবাসী কল্যান সংগঠন" অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ছোট পীর হোসাইন মাহামুদ হানাফী সভাপতিত্বে প্রবাসী হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূইয়া, ম্যানেজিং ডিরেক্টর টি এন্ড টি এগ্রো ভেট মোঃমোশারফ হোসেন জুয়েল, ডাইরেক্টর মার্কেটিং এন্ড সেলস মোঃ তারিফ হোসেন ভূঁইয়া, সুইডিশ প্রবাসী, সংগঠনের দাতা সদস্য আনোয়ার হোসেন, কাতার বিশিষ্ট ব্যাবসায়ী ও দাতা সদস্য মোঃ মহসিন, সংগঠনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক চঞ্চল রায়হান, ড. ময়নাল হোসেন, সমাজ সেবক সাজ্জাদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মোঃ কিবরিয়া, জুলহাস মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হান্নান, বাক্কিছ মিয়া, মাওলানা ইব্রাহিম, প্রবাসী মহসিন, রায়হান চৌধুরী প্রমুখ। উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল আহমেদ, হাজী মোহাম্মদ ইয়ার হোসেন, আবদুল কাইয়ুম ভূঁইয়া, মোঃ বদর উদ্দিন ভূঁইয়া, আবুল হোসেন ভূঁইয়া, মোঃ মোসলেউদ্দিন, মোঃ রুক্কু মিয়া, মোঃ বাছির উদ্দিন ভূঁইয়া, আব্দুল সত্তর ভূঁইয়া শাহজাহান মিয়া, আবুল কাশেম ও আবদুল কুদ্দুসসহ সংগঠনে উপদেষ্টা, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অসহায় গরিব দুঃখী মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ, বিয়েশাদী, চিকিৎসা সেবা, আর্থিক সহযোগিতা, কুরবানির গরু জবাই করে মানুষের বাড়ীতে গোপনে পৌঁছে দেওয়া, গরিব দুঃখী মানুষকে বিদেশে যাওয়ার টাকা প্রদান করে থাকে এই সংগঠন। সংগঠনে সদস্যদের জনকল্যাণ মূলক কাজ করার পরামর্শ দেন। সমাজকে মাদক মুক্ত রেখে যুব সমাজকে পড়াশোনায় মনোযোগী করতে সংশ্লিষ্টদের সদস্যদের আহ্বান জানান। সবশেষে দোয়া ও মিলাদ পাঠের পর উপস্থিত অতিথিদের মাঝে তবারুক বিতরন করা হয়েছে।