লালমনিরহাট জেলা প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের ঐক্য, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খাঁন
এছাড়াও রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন, জনাব সাইফুল ইসলাম,মমিনুল হক, আফজাল হোসেন, সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু, মিলন পাটোয়ারীসহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়েই দেশের গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষা সম্ভব।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে এস. আর. রতনকে সভাপতি ও সাদিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা আগামী দিনে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।”