• ঢাকা |

বাগেরহাটে জামায়াত নেতার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও ইফতার মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ৫ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ আবু সাঈদ, বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাট জেলার রামপাল উপজেলা অডিটোরিয়ামে রামপাল উপজেলা জামায়াত আয়োজিত শহীদ মাও: গাজী আবু বকর সিদ্দিক (র:) এর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ওইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে  বক্তব‍্য রাখেন বাগেরহাট জেলা আমির মাও: রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন জেলা নায়েবে আমির এডভোকেট মাও: শেখ আ: ওয়াদুদ।

প্রধান আকর্ষণ হিসেবে স্মৃতি চারণ করেন শহীদের সুযোগ‍্য সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব এম এইছ তামীম।

বিশেষ মেহমান হিসেবে আরো বক্তব‍্য রাখেন জেলা সহকারি সেক্রেটারি অধ‍্যাপক ইকবাল হুসাইন সহ আরো অনেকে।

এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন‍্যন‍্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।