মো: বিল্লাল হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৩ মুরাদনগর থেকে বড় ধরনের ব্যবধানে ১১ দলীয় জোট ও জামায়াতের প্রর্থী মো:ইউসুফ হাকিম সোহেল কে পরাজিত করে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহা: রেজা হাসানের স্বাক্ষরিত বেসরকারি বিবরণীতে জানা যায়: কুমিল্লা- ৩ মুরাদনগর উপজেলায় ৫ লাখ ৭২৬ জন ভোটারের মধ্যে পোস্টাল ভোটসহ ১৬০টি ভোট কেন্দ্রে২ লক্ষ ৮৩ হাজার ৬৭৫ জন ভোট দিয়েছেন। কেন্দ্র ভিত্তিক ও প্রবাসী পোস্টাল ভোটসহ ৯১৬৮টি ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের হার প্রায় ৫৭%।
ধানের শীষ প্রতিকে কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকে মো: ইউসুফ হাকিম সোহেল পেয়েছে ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ৫ বারের এমপি কায়কোবাদ ৪৯৬৯২ ভোটের ব্যবধানে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এই আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (হাত পাখা) ৩৫৯৩ , বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মো: খোরশেদ আলম (ডাব) ৭১৭, গনঅধিকার পরিষদ মো: মনিরুজ্জামান (ট্রাক) ৬৩৩, আমজনতা পার্টি চৌধুরী রকিবুল হক শিপন (প্রজাপতি) ২৪৪, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ শরীফ উদ্দীন সরকার (আপেল) ১৮০, জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন দল রিয়াজ মো: শরীফ রায়হান (সিংহ) ১৫২ এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি পীরজাদা মাওলানা এমদাদুল হক ( হাতি) ১১১ ভোট পেয়েছেন।
বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া অন্য ৭ প্রার্থী জামানত হারিয়েছেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি ডাবল হ্যাটট্রিক করেছেন। বর্তমান সংসদে তিনি একজন সিনিয়র সংসদ সদস্য এবং এলাকায় মন্ত্রী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।