• ঢাকা |

মাগুরা জগদল বিএনপির আয়োজনে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ২ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরা সদর উপজেলার ৮ নং জগদল ইউনিয়ন বিএনপি কর্তৃক জগদল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী ও ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার ১ অক্টোবর বিকাল ৫.৩০ টার সময় জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা করা হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৮ নং জগদল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কোহিনূর বিশ্বাস ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ অহিদুর রহমান (সজল), সার্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও উপস্থাপনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সহ সমবায় সম্পাদক মোঃ দাউদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি মোঃ রুবাইয়াত হোসেন খান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সহ সমবায় সম্পাদক মোঃ দাউদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সিকদার হাবিব,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সাইফুল ইসলাম তুহিন, ৮ নং জগদল ইউনিয়ন বিএনপি সাবেক সংগ্রামী সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি বিশ্বাস, মাগুরা সদর উপজেলা বিএনপি কমিটির সাবেক তথ্য ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী এবং জেলা, থানা ও ইউনিয়নের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দগণ। ১ম পর্বে প্রতিষ্ঠান ভিত্তিক ক্রীড়া সামগ্রী ও বৃক্ষ রোপণ কমসূচীর শুভ উদ্বোধন। 
২ য় পর্বে ৮ নং জগদল ইউনিয়ন বিএনপির বিভিন্ন গ্রামে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব এর বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এসময় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন।