বাগেরহাট প্রতিনিধি: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাট শহরে পৃথক পৃথক মিছিল বের করে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ও সমমনা ৮ দলের বাগেরহাটের নেতৃবৃন্দ। শহরের রেলরোড মোড় থেকে শুরু করে সাধনার মোড় হয়ে আলীয়া মাদরাসা মোড়ে এসে স্যংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচী সমাপ্তি ঘোষনা করেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।