এমএম রহমাতুল্লাহ: আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অটোমোবাইল সার্ভিস খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের ১৭ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনভর কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ওয়ার্কশপ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
২০১০ সালে যাত্রা শুরু করে ‘গ্রাহকের আস্থা অর্জন ও ধরে রাখার’ প্রত্যয় নিয়ে এগিয়ে চলা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ মাত্র ১৬ বছরে দেশের অটোমোবাইল সার্ভিসের একটি ‘বিশ্বস্ত নামে’ পরিণত হয়েছে। প্রতিষ্ঠার ১৭তম বর্ষপূর্তিকে স্মরণীয় করতে দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করা হয়।
অতিথিদের উপস্থিতি ও বক্তব্য: অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী এবং সমাপনী বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ইছমাইল করিম চৌধুরী। বক্তারা প্রতিষ্ঠানের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন এবং গ্রাহক, কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুবুর রহমান। এছাড়া ফার অয়েল অ্যান্ড গ্যাস-এর চেয়ারম্যান লেফ. জেনারেল আতাউল এইচ এস হাসান এবং হাসান এন্টারপ্রাইজের সিইও আরএম সামিউল হাসানসহ প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ওমরাহ ডিক্লারেশন আকর্ষণের কেন্দ্রে: উদ্বোধনী পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল বাৎসরিক ‘ওমরাহ ডিক্লারেশন’। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে লটারির মাধ্যমে একজন কর্মী প্রতিষ্ঠানের খরচে ওমরাহ পালনের সুযোগ পান। এবারও সেই ঐতিহ্য বজায় রাখা হয়, যা কর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগ করে।
সেবা ও সাফল্যের ১৭ বছর: শুরু থেকেই উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করে মাল্টিব্র্যান্ড। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেবা ও সর্বোচ্চ মান ধরে রেখে প্রতিষ্ঠানটি ১৭ বছরের সাফল্যের গল্প লিখেছে। এই অর্জনের পেছনে রয়েছে কর্মীদের অক্লান্ত পরিশ্রম, সততা ও সম্মিলিত প্রচেষ্টা।
বর্তমানে প্রতিষ্ঠানটি গাড়ির মেইনটেন্যান্স, রিপেয়ার, ডেন্টিং-পেইন্টিং, বডি ওয়ার্ক, স্পেয়ার পার্টস সাপোর্ট এবং ডিজিটাল ভেহিকেল ট্র্যাকিংসহ আধুনিক সব সেবা দিয়ে যাচ্ছে।
‘নিরাপদ যাত্রার এক বিশ্বস্ত সঙ্গী’ স্লোগান নিয়ে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ আগামীতেও সেবার মান উন্নয়ন ও গ্রাহকসেবায় নতুন মাইলফলক স্পর্শ করার প্রত্যয় ব্যক্ত করেছে।