• ঢাকা |

কালিয়ায় মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু 


নিউজ প্রকাশের তারিখ : ১২ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: নড়াইলের কালিয়ায় টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় মাসব্যাপী  “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায়  দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ওই দিন সকাল ১০ টায়  কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সালামাবাদ ইউনিয়নের জোকা- বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পাইন উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক মোহাম্মদ শোয়াইব।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম/ সমমান শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শোয়াইব বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই প্রতিটি শিশুর কাছে এ সেবা পৌঁছাক, কোনো শিশুই যেন বাদ না যায়।