• ঢাকা |

রংপুরের বদরগঞ্জে মত বিনিময় সভা ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি


নিউজ প্রকাশের তারিখ : ১৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মনজুরুল আলম, বদরগঞ্জ, রংপুর: সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে হবে ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি।

আইন বিচার ও সংসদ  বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা  এমপি রংপুরের বদরগঞ্জে *একমত বিনিময় সভায়*  বলেছেন , দলীয় নেতাকর্মীদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে দল সুসংগঠিত হবে । ১৫ আগস্ট শনিবার  সকাল ১০ টার পরে  বদরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত একমত বিনিময় সভা' র আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথীর ভাষণে এমন বক্তব্য প্রদান করেন। রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বদরগঞ্জ  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ ও তারাগঞ্জ ২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিল ফারজানা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোকসেদুল হক, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দলীয় সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংঘটিত করার লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।