• ঢাকা |

দিনাজপুরে মাছরাঙা টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


নিউজ প্রকাশের তারিখ : ৩০ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো. ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ​দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ এইচ বাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের দিনাজপুর ইউনিট প্রধান জাবেদ হোসেন, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু এবং মাছরাঙা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি সুলতান মাহমুদ।

​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, সাংবাদিকতা ও পুলিশিং ব্যবস্থার মধ্যে কাজের দিক থেকে গভীর সম্পর্ক রয়েছে। সাংবাদিকদের অনুসন্ধানী তথ্যের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত এবং তদন্ত প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়। তিনি স্থানীয় সাংবাদিক ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকা তথা দেশের সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। 

​অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য এবং ‘বন্ধুজন’ পাঠক ফোরামের সদস্যসগণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।