• ঢাকা |

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বাংলাদেশ ক্রিকেট দলকে এবি পার্টির অভিনন্দন


নিউজ প্রকাশের তারিখ : ১৬ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশের এমন দাপুটে জয় শুধু ক্রিকেটের অর্জন নয়,এটি কোটি মানুষের হৃদয়ে নতুন আত্মবিশ্বাস ও গর্বের সঞ্চার করেছে। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, তানজিদ হাসান তামিমের অসাধারণ সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হকসহ পুরো দলের দায়িত্বশীল পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের সামর্থ্য ও সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত।

নেতৃদ্বয় বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। প্রতিটি সেশনে টাইগারদের আধিপত্য ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে।

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করে বলেন, এই ঐতিহাসিক জয় আগামী দিনের ক্রিকেটারদের আরও অনুপ্রাণিত করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ আরও সাফল্য অর্জন করবে,এ প্রত্যাশা দেশের কোটি ক্রিকেটপ্রেমীর। জয় হোক বাংলাদেশের,জয় হোক টাইগারদের।