• ঢাকা |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস–২০২৬ উদ্‌যাপন


নিউজ প্রকাশের তারিখ : ১০ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস–২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড প্রদক্ষিণ করে জোহা চত্বর ঘুরে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মাজেদ চৌধুরী, ড. মোহাম্মদ মাঈন উদ্দীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এবারের আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’ (Accounting for Good Governance)।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং সমাজ ও রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।