মাগুরা প্রতিনিধি: মাগুরায় শ্রীপুরে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে রিক্সা ভ্যান শ্রমিকদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শনিবার বিকালে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রীপুর উপজেলার সভাপতি মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে তার নিজ বাসভবন বরিশাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ সেকেন্দার আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুক্তার হোসেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মো:রজব আলী, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপজেলা সেক্রেটারি মো: নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীকোল ইউনিয়ন সভাপতি মো: রোকনুজ্জামান, সেক্রেটারি মোঃ আবু হাছান,সব্দালপুর ইউনিয়ন সভাপতি আবু ফয়েজ সিদ্দীক,সেক্রেটারি মো:খবির উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন সেক্রেটারি মো:আবু সাইদ সহ দেড় শতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন বলে জানা গেছে।