• ঢাকা |

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির হোসেন: প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার থেকে করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও এই কর্মসূচি শুরু হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির শতাধিক চারা রোপণ করা হয়।