• ঢাকা |

বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বাবুল, বগুড়া প্রতিনিধি: পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল-এ বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। অপরাধ পর্যালোচনা সভার সঞ্চালনা করেন জনাব হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া। 
উক্ত সভায় জেলার গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি ও রহস্য উদঘাটন করায় বগুড়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ অফিসারগণ পুলিশ সুপার, বগুড়া মহোদয় এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।