• ঢাকা |

‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি: ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদি’র শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ০৫: ৩০ ঘটিকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (৩য় তলার হল রুমে) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব মাওলানা আব্দুল হালিম, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও  ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: দেলোয়ার হোসেন,  ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ডাকসু ভিপি ও ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব সিবগাতুল্লাহ সিবগা ও ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো: বেলাল হোসাইন  । এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে শহীদ শরিফ ওসমান হাদি’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়।